প্রকাশ: ২০১৯-০৫-০৪ ২২:০২:৫৪ || আপডেট: ২০১৯-০৫-০৪ ২২:০২:৫৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় খুন, ডাকাতি, অস্ত্র, নারী নির্যাতনসহ ১০ মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. সেলিম (৪২) ওরফে বাইট্টা সেলিম। সে উপজেলার পোমরা ইউনিয়নের জঙ্গল পোমরা এলাকার শামসুল হুদার পুত্র। শুক্রবার (৩ মে) রাতে গোপন সংবাদে চট্টগ্রাম নগরের বাস টার্মিনাল এলাকা থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (৪ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাঈল হোসেন বলেন, “ সেলিম পেশাদার ডাকাত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত মাসের ৪ এপ্রিল ইসলামপুর ইউনিয়নে ডাকাতির কথা স্বীকার করে সে। ঘটনার আরো অনেকেই জড়িত কথা জানায়। ২০১৪ সালে ইছাখালী এলাকায় ডাকাতি করতে গিয়ে তাকে দেখে চিনে ফেলায় সিএনজি চালিত অটোরিক্সা চালককে গুলি করে হত্যা করেছিল সে। ডাকাতি, অস্ত্র, খুনের ঘটনায় ৮ টি ও নারী নির্যাতনের দুটিসহ মোট ১০টি মামলা ও পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় সেলিম।”