নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৫-০৪ ০২:১৬:৪০ || আপডেট: ২০১৯-০৫-০৪ ০২:১৬:৪০
লোহাগাড়া অফিস:
লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ৩ মে সন্ধ্যা ৭টায় প্রেস ক্লাব কার্যালয়ে “গণমাধ্যম চিত্র: বাংলাদেশ প্রেক্ষাপট” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লায়লা-হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাব উদ্দিন চৌধুরী।
প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি আবদুল জাব্বার ফিরোজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কাইছার হামিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, কলামিস্ট মুহাম্মদ হোসেন ও যুবনেতা নাছির উদ্দিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এম আহমদ মনির, লোহাগাড়া প্রেসক্লাব’র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ, সহ-সাধারন সম্পাদক সাইফুল্ল্যাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজ উদ্দিন, অর্থ সম্পাদক মুহাম্মদ হোছাইন মেহেদী, দপ্তর সম্পাদক আতাউর রহমান মাসুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদি, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আবুল কালাম আজাদ, শাহজাদা মিনহাজ, সেলিম উদ্দিন, কবি মুহাম্মদ সোলাইমান ও শিক্ষক মুহাম্মদ খোকন প্রমুখ।
প্রধান অতিথি লায়লা-হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাব উদ্দিন চৌধুরী বলেন, সংবাদকর্মীরা সমাজের আয়না’, ‘জাতির বিবেক’, ‘চতুর্থ স্তম্ভ’, ‘ওয়াচডগ’ প্রভৃতি নানা অভিধা বহুলভাবে ব্যবহৃত হয়ে আসছে। এ অভিধাগুলোর বাস্তবরূপ কতটা দৃশ্যমান, তা নিয়ে বিতর্ক থাকলেও এক্ষেত্রে সমাজ-বাস্তবতা, রাজনৈতিক-অর্থনৈতিক প্রেক্ষাপট, সমাজে বিরাজমান বিভিন্ন অনুষঙ্গের দায়কেও উপেক্ষা করা যাবে না। তবে আমি মনে করি, হাজারো প্রতিকূলতার মাঝেও একজন সংবাদকর্মীকে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করার পাশাপাশি সম্ভাবনা সংবাদ প্রকাশ করতে হবে। সব সময় লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের পাশে থাকার ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের বিশ্ব গণমাধ্যম দিবসের স্লোগান, ‘মিডিয়া ফর ডেমোক্র্যাসি: জার্নালিজম অ্যান্ড ইলেকশন্স ইন টাইমস ডিজইনফরমেশন‘।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬ তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে।