হিল্লোল দত্ত
আলীকদম, বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-০৫ ০১:০৪:৫৬ || আপডেট: ২০১৯-০৫-০৫ ০১:০৪:৫৬
হিল্লোল দত্ত, আলীকদম প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।আলীকদম ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে আজ শনিবার বিকেল ৪ টায় আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে কবুতর উড়িয়ে টূর্ণামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মিজানুর রহমান, ২৩ বীর আলীকদম সেনা জোনের উপ- অধিনায়ক এ,এস,এম ফখরুল ইসলাম চৌধুরী পিএসসি।

উল্লেখ্য যে, উপজেলার ১৫ টি দলের অংশগ্রহনে আলীকদম আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের বিভিন্ন পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ফাইনালে এফসি বাবুপাড়া ও ছাবের মিয়া পাড়া একাদশের মধ্যে লড়াই হয়েছে। ৭০ মিনিট খেলা শেষে কোন ফলাফল না আসায় খেলাটি শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে রুপ নেয়। ট্রাইব্রেকারে ছাবের মিয়া পাড়া একাদশ এএফসি বাবুপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে বিশেষ অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন।