প্রকাশ: ২০১৯-০৫-০৫ ১৯:১১:২৭ || আপডেট: ২০১৯-০৫-০৫ ১৯:১১:২৭
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় কোদালা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও কোদালা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় পবিত্র রমজান উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রোববার (৫ মে) সকালে কোদালা উচ্চ বিদ্যালয় মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা কোদালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কোদালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার। বক্তব্য রাখেন বদিউল আলম মাষ্টার, মেম্বার মো. লিয়াকত, নুরুল আজিম, শিক্ষক দেবল বড়–য়া, রঞ্জন বড়–য়া, জয়নাল আবেদীন, মো. ইদ্রিছ, মো. ফখরুল প্রমুখ।