চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয় -মোতাহেরুল ইসলাম চৌধুরী

প্রকাশ: ২০১৯-০৫-০৬ ০১:০৬:৫১ || আপডেট: ২০১৯-০৫-০৬ ০১:০৬:৫১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় শেখ রাসেল স্মৃতি মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাসেল বহুমুখী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে গতকাল বিকালে দক্ষিণ ভূর্ষিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি মোহাম্মদ সেলিম, দৈনিক পূর্বকোন পত্রিকার সহ-সম্পাদক প্রনব বড়ুয়া অর্ণব, পটিয়া উপজেলা সমবায় অফিসার আবু মুহাম্মদ হাবিবুল্লাহ, রণধীর চক্রবর্তী, কানু দে, বিকাশ দে বাবু, অনিক চন্দ্র বিজু, সন্তোষ চক্রবর্তী, নিহার চক্রবর্তী, শিক্ষক অরুন মি্ত্র, বনধীর চক্রবর্তী, মুহাম্মদ রিজুয়ান কবীর, নেপাল মজুমদার, রতন কুমার দে, বিকাশ দে, আবুল হোসেন চৌধুরী, শিক্ষক জাহাঙ্গীর আলম, অনুপ কুমার মিত্র, জামাল উদ্দিন, আবু তাহের প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা ও শিক্ষা, স্বাস্থ্য এবং দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *