চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার খরনা-কচুয়াইয়ে এমপির উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৫-০৬ ০১:০৫:১৫ || আপডেট: ২০১৯-০৫-০৬ ০১:০৫:১৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার খরনা ও কচুয়াই ইউনিয়নে সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর উন্নয়ন বিষয়ক এক সমন্বয় সভা গত শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন সমন্বয়ক সাবেক চেয়ারম্যান আবদুল খালেক। বক্তব্য রাখেন খরনা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, মেম্বার ছকিনা ইয়াছমিন, মো. হাসেম, আবদুল করিম, সামশুল আলম, মো. আহছান, খোকন চৌধুরী, রতন সেন, সুমন দত্ত, মফিজুল ইসলাম কামরুল প্রমুখ।

এতে প্রধান অতিথির বক্তব্যে আবদুল খালেক চেয়ারম্যান বলেন, পটিয়ার তিন বারের সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর নেতৃত্বে এ পটিয়ায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়েছে। এলাকায় এলাকায় যে উন্নয়ন তা সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে আলহাজ্ব সামশুল হক চৌধুরী যে পরিকল্পনা হাতে নিয়েছে তা সুন্দরভাবে সম্পন্ন করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *