চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় রূপালী সমবায় সমিতি’র ইফতারী বিতরণ

প্রকাশ: ২০১৯-০৫-০৬ ০১:০৩:২৩ || আপডেট: ২০১৯-০৫-০৬ ০১:০৩:২৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরে রূপালী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের। প্রধান অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা।

বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মো. আকতার হোসাইন, পরিচালক মো. সিরাজুল ইসলাম, পরিচালক মো. আবু তৈয়ব প্রমুখ। এতে বক্তারা পবিত্র রমজানের আবেদন সমাজের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন ও হাদিসের আলোকে সিয়াম সাধনা করার আহবান জানিয়ে বলেন, রোজাদারদের খেদমত মানে আল্লাহর সন্তুষ্টি অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *