চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যানের সাথে উপজেলা কর্মচারী কল্যাণ সমিতি মতবিনিময়

প্রকাশ: ২০১৯-০৫-০৬ ২৩:৪২:৫৫ || আপডেট: ২০১৯-০৫-০৬ ২৩:৪২:৫৫

রফিকুল আলম : ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়বের সাথে উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সকল কর্মচারী ফুলের শুভেচ্ছা জানিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। সোমবার ৬ মে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। সমিতির সভাপতি খুরশিদ আলম ও সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ সহ সমিতির সবাই উপস্থিত ছিলেন। কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব বলেন, সমস্যা চিহিৃত করে পর্যায় ক্রমে সমাধান করা হবে। তবে আমাদের মধ্যে কোন সমস্যা যেন না হয়;সেদিকে দৃষ্টি রাখতে হবে। উপজেলার প্রায় ৭ লাখ জনগনের উন্নয়নের স্থল এ উপজেলা পরিষদ। তাই সবাইকে সচেনতার সহিত নিজ নিজ দায়িত্ব পালন করে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। নিজের দায়িত্বে যেন ফাঁকি দেয়া না হয়। দায়িত্বে ফাঁকি দেয়া হলে তা ফটিকছড়িবাসীর ক্ষতি হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে ফটিকছড়ির উন্নয়নে কাজ করতে হবে। এমন কোন কাজ কেহ করবো না যা দেশের ও সরকারের ভাবমুর্তি ক্ষন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *