চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়বের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময়

প্রকাশ: ২০১৯-০৫-০৬ ২৩:৪০:৫২ || আপডেট: ২০১৯-০৫-০৬ ২৩:৪০:৫২

রফিকুল আলম : ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়বের সাথে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে প্রশাসনের সকল কর্মকর্তারা ফুলের শুভেচ্ছা জানিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। সোমবার ৬ মে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, উপজেলার বিভিন্ন সমস্যা চিহিৃত করে সমাধান কল্পে সকলে ঐক্য বদ্ধ হয়ে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষা ও এলাকার ব্যাপক উন্নয়নের জন্য সকল কর্মকর্তাদের আন্তরীকতার সহিত এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আমরা এক অপরের সাথে মিলে মিশে বৃহত্তর এ উপজেলায় বর্তমান সরকারের চলমান প্রকল্প গুলো সুন্দর ভাবে সম্পন্ন করতে হবে। কোন অনিয়ম করে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হলে ; তার জন্য সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাকে দায় নিতে হবে।

মতবিনিময় সভায় উপজেলা কৃষি অফিসার লিটন দেব নাথ, ডাক্তার শাখাওয়াত উল্লাহ, বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন,জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন,শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাছানুল কবির,সমাজ সেবা কর্মকর্তা রাজিব আচ্যার্য ,সমবায় কর্মকর্তা শফিউল আজম, খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,এটিও বশির আহমেদ সরকার, পজীব কর্মকর্তা আলী নুর মিয়াজী,মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হান্নান আলম ও প্রাণী সম্পদ কর্মকর্তা মো: ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *