শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-০৬ ২৩:৪৬:২৫ || আপডেট: ২০১৯-০৫-০৬ ২৩:৪৬:২৫
শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী : বাঁশখালী উপজেলার ১ নং পুকুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব চাঁনপুর সেন্টারপাড়া এলাকায় সোমবার (৬ মে) ভোর রাতে ২.৩০ মিনিটের সময় ডাকাত দলের গুলিতে মোঃ আমিন (৫৫) নামে একব্যক্তি নিহত হয়।নিহত আমিন পূর্ব সেন্টারপাড়া,পুকুরিয়া এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত আমিনের বাড়ি সামনে পাহাড়ী জায়গাই নিজের লিচু বাগানে প্রতিদিন রাতে তিনি ও তার ছোট ভাই লিচু পাহারা দিত।প্রতিদিনের মত সোমবার রাতেও তিনি ও তার ভাই লিচু পাহারা দিচ্ছিল,তথমধ্যে গভীর রাতে নিজের বাড়িতে প্রকট শব্দ শুনতে পেলে তিনি চিকিৎকার করে করে বাড়ির সামনে পৌছলে,বাড়ির ভিতরে থাকা ৭-৮ জনের ডাকাত দল বাড়ি থেকে বের হয়ে তাকে গুলি করে বুকে, সঙ্গে সে মাঠিতে লুঠিয়ে পড়ে। ডাকাত দল গুলি করে পালিয়ে যায়।যাওয়ার সময় তার মেয়ে এবং শাশুড়ির স্বর্নের কানের ধূল ও মোবাইলে সহ মূলবান জিনিষ পত্র নিয়ে যায়। নিহত আমিনের ছোট ভাই রুহুল আমিন বলেন,আমার বড় ভাই আমিন ও ছোট ভাই আমাদের বাড়ির সামনে পাহাড়ী নিজস্ব লিচু বাগানে প্রতিদিন রাত জেগে লিচু পাহাড়া দিত, আজ সোমবার গভীর রাতে ডাকাত দল বাড়ির ভিতরে প্রবেশ করে দরজা জানলা ভাংঙ্গার শব্দ শুনে চিকিৎকার দিয়ে বাড়ির সামনে পৌছলে বাড়ির ভিতরে থাকা ডাকাতেরা তাকে গুলি করে পালিয়ে যায়।যাওয়ার সময় তারা বাড়ির বিভিন্ন মালামাল নিয়ে যায়,তবে আমারা বড় ভাইকে গুলিবৃদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
পরবর্তীতে ডাকাত দল পার্শ্ববর্তী কিছু দূরে আরো একটি বাড়িতে হানা দেয়। এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনকে বেশ কয়েকবার মোবাইলে ফোনে রিং দেওয়া হলে ও মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।