চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির সাথে এমপি পত্নী নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী’র শুভেচ্ছা বিনিময়

প্রকাশ: ২০১৯-০৫-০৬ ২৩:৫৬:২২ || আপডেট: ২০১৯-০৫-০৬ ২৩:৫৬:২২

লোহাগাড়া অফিস : লোহাগাড়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির সাথে চট্টগ্রাম -১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সহধর্মীনি কেন্দ্রিয় মহিলা আওয়ামীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নারী নেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় হয়। ৬ মে সোমবার বিকাল ৪ টার সময় উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ ইনসাফ রেস্তোরার ভিআইপি হল রুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্টিত হয়। লোহাগাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ কেন্দ্রিয় মহিলা আওয়ামীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নারী নেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা ও বটতলী শহর উন্নয় পরিচালনা কমিটির সদস্য সেলিম উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী জেসমিন আক্তার। লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ: সভাপতি এম আবদুল জব্বার ফিরোজ (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ (দৈনিক ইত্তেফাক), সাধারন সম্পাদক কাইছার হামিদ (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সহ-সাধারণ সম্পাদক মো: সাইফুল্লাহ চৌধুরী (দৈনিক আমার সময় ও দৈনিক কর্ণফুলী), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক ভোরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তাজ উদ্দিন (দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক মো: হোছাইন মেহেদী (দৈনিক ডেসটিনি ও সময়ের আলো), দপ্তর সম্পাদক আতাউর রহমান মাসুদ (দৈনিক খবরপত্র), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী (দৈনিক দিনকাল ও দৈনিক দেশের কণ্ঠ)। কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এম এম আহমদ মনির (দৈনিক পূর্বকোণ), আবুল কালাম আজাদ (দৈনিক বাংলাদেশ সমাচার), মো: সেলিম উদ্দিন (বিজয় টিভি), শাহজাদা মিনহাজ ( দৈনিক আজকালের খবর) উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে রিজিয়া রেজা চৌধুরী বলেন, লোহাগাড়ায় কর্মরত সকল সংবাদকর্মীরা হলুদ সাংবাদিকতা কিংবা সিন্ডিকেটের প্রভাব বলয় থেকে বেরিয়ে স্বচ্ছ, নির্ভীক ,সত্যের অনুসন্ধান করে সংবাদ প্রকাশ করবেন। লোহাগাড়া প্রেসক্লাবের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *