চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

আমিরাবাদে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

প্রকাশ: ২০১৯-০৫-০৭ ১১:৫১:৩৮ || আপডেট: ২০১৯-০৫-০৭ ১১:৫১:৩৮

আলাউদ্দিন:

বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন শাখার  উদ্যোগে

৬মে( সোমবার)সকালে আমিরাবাদ ইউনিয়নের ১হাজার অসহায়, হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী,২০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির  সহধর্মিণী ও  বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুচের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার তৌসিফ আহমদ।

সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য  দিদারুল আলম বাবুল, সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, শাহিদুল কবির সেলিম,আমিরাবাদ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী,লোহাগাড়া  নজরুল ইসলাম,লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কাইছার হামিদ,

লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও নারীনেত্রী হোমিও প্যাথিক চিকিৎসক স্বপ্না দেবী,নারীনেত্রী ও মহিলা আওয়ামীলীগ নেত্রী মিসেস জেসমিন আকতার, নারীনেত্রী নাছিমা আকতার।

বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আমিরাবাদ ইউনিয়ন শাখার  নব গঠিত কমিটির সদস্যরা যথাক্রমে স্হানীয় সাংসদ ড.নদভী এমপির ভাগিনা ওবাইদুল হক, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা আকতার হোসাইন, মৌলানা ওবাইদুল্লাহ,মজনুন এলাহী, মোঃ জুবাইর হোসেন,মুহাম্মদ সোহেল, মুফিজুর রহমান নাভেদ, আবদুল ওয়াহেদ,দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আসিফ চৌধুরী, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *