আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-০৭ ২৩:৩৭:০৩ || আপডেট: ২০১৯-০৫-০৭ ২৩:৪৯:৪৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া থানা পুলিশ আন্ত:জেলা চোর সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। তার নাম মোহাম্মদ বেলাল উদ্দীন আরফাত (১৮)। সে হাটহাজারী উপজেলার বালুখালী ৩নং ওয়ার্ডের মোহাম্মদ হানিফের পুত্র। গতকাল (মঙ্গলবার) সকাল ১০টার সময় পটিয়া পৌর সদরের বিওসি রোড এলাকায় একটি বাসার সামনে চুরি করার উদ্দেশ্যে ঘুরাফেরা করার সময় স্থানীয় লোকজন তার গতিবিধি সন্দেহ জনক দেখে পটিয়া থানায় খবর দেয়। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন খবর পেয়ে এস.আই রোকন উদ্দিনকে ঘটনাস্থলে পাটিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানার ওসি বোরহান উদ্দিন ও এস.আই রোকন উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করলে বিভিন্ন তথ্য বেড়িয়ে আসে। সে জিজ্ঞাসা বাদে জানায় মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সেজে সাহায্যের কথা বলে বাসায় ঢুকে চুরি করে থাকে। তাদের একটি সিন্ডিকেট রয়েছে।
তারা বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে চুরির ঘটনা ঘটায়। মোবাইল ফোন, ল্যাপটপ ও বিভিন্ন মূল্যবান সামগ্রী তারা বাসা থেকে চুরি করে নিয়ে যায়। বর্তমানে রমজানের সময় বাসার লোকজন দীর্ঘক্ষন ঘুমিয়ে থাকার সুযোগে চুরি করা সহজ বলে জানায়। সাম্প্রতিক সময়ে রাঙামাটি শহরে শাহ আলম নামের জনৈক ব্যক্তির বাসা থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন সে চুরি করে। পুলিশ এ ঘটনায় চোরকে দীর্ঘদিন খুঁজছিলেন। আরফাত ধরা খাওয়ার পর উক্ত ঘটনার স্বীকারোক্তি দিলে পটিয়া থানা পুলিশ আরফাতকে এ ঘটনায় গ্রেফতার দেখিয়ে রাঙামাটি সদর থানা পুলিশের কাছে পাঠানো হয়।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, উক্ত চোরের একটি সিন্ডিকেট রয়েছে। তাদের নির্দিষ্ট কোনো বাড়ির ঠিকানা নেই। তারা জেলা-উপজেলায় বিভিন্ন স্থানে চুরি করে থাকে। বর্তমানে তাকে গ্রেফতার করায় পুরো চক্র ধরা সম্ভব হবে।