চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে সাইফুল্লাহ হাসনাত আবীর

প্রকাশ: ২০১৯-০৫-০৭ ২৩:৩৩:০৩ || আপডেট: ২০১৯-০৫-০৭ ২৩:৩৩:০৩

 চকরিয়া অফিস: কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মো. সাইফুল্লাহ হাসনাত আবীর সোমবার প্রকাশিত ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে। ৮ম শ্রেণি জেএসসি পরীক্ষায়ও সে গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল।

আবীর চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক পূর্বদেশ ও কক্সবাজার প্রতিদিন পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাংবাদিক এ কে এম ইকবাল ফারুকের ভাগিনা। তার পিতা শহিদ উল্লাহ একজন সরকারী চাকুরীজীবি এবং মাতা চেমন আরা হাসনাৎ গৃহিনী। ছেলের এ কৃতিত্বের জন্য তার বাবা-মা ও আত্মীয়স্বজন সকলেই খুব খুশি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন আবীরের মা-বাবা। ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জন করে দেশের মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চান আবীর। এজন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *