মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০৫-০৭ ২৩:৩১:২৯ || আপডেট: ২০১৯-০৫-০৭ ২৩:৩১:২৯
চকরিয়া অফিস: চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ড় শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে আবদুল আলীম সভাপতি ও ইলিয়াছ সাঈদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত ২৮এপ্রিল বিকাল ৪টায় কৈয়ারবিল ইসলামনগর ছৈয়দ হোসেন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৭নং ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, বিশেষ অতিথি ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু।
গত ৫ মে আনুষ্ঠানিকভাবে আবদুল আলীম সভাপতি ও ইলিয়াছ সাঈদীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী দুই বছর ৭নং ওয়ার্ডের দলের দায়িত্ব পালন করবেন।