শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-০৭ ২০:২৬:৪২ || আপডেট: ২০১৯-০৫-০৭ ২০:২৬:৪২
শংকর চৌধুরী,খাগড়াছড়ি : শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ প্রতিপাদ্যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে খাগড়াছড়িতে স্কুল পর্যায়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৭ মে বেলা ১২টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস হলরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ডিজিটাল স্কিন বিতরণ করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ১১৩ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন ও বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা শিক্ষা অফিসার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।