চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার-৫

প্রকাশ: ২০১৯-০৫-০৭ ২৩:০০:৩৩ || আপডেট: ২০১৯-০৫-০৭ ২৩:০০:৩৩

চকরিয়া অফিস:

কক্সবাজারে চকরিয়ায় চোরাই গরুসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ দেশীয় তৈরি একনালা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুটি ছোরা উদ্ধার করে। সোমবার দিবাগত রাতে উপজেলার চিরিংগা ইউনিয়নের মধ্যম সওদাগরঘোনা বটতলী থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, চিরিংগা ইউনিয়নের পশ্চিম সওদাগরঘোনার গোলাম রহমানের ছেলে হুমায়ন কবির (২২), একই এলাকার জাফর আলমের ছেলে মিনহাজ (১৯), নুর নবীর ছেলে মানিক (১৯), সওদাগরঘোনা বটতলী এলাকার জয়নাল আবদীনের ছেলে আরিফুল ইসলাম (২০) ও পশ্চিম সওদাগরঘোনা এলাকার নুরুল আমিনের ছেলে সোহেল রানা (১৮)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে এসআই আবদুল বাতেনের নেতৃত্বে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরে চিরিংগা ইউনিয়নের মধ্যম সওদাগরঘোনা বটতলীতে অভিযান চালানো হয়। একটি টমটম গাড়িতে গরু সহ ৫-৬ ব্যক্তিকে দেখতে পেলে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাদেরকে আটক করা হয়। এসময় পুলিশ টমটম গাড়িটি আটক করে। পরে তাদের কাছ থেকে ১টি একনালা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দু’টি ছোরা উদ্ধার করে।

 

চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান জানান, চিরিংগা ইউনিয়ন থেকে একটি চোরাই গরুসহ ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। চোর সিন্ডিকেট সদস্যদের কাজ থেকে ১টি একনালা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও দুটি ছোরা উদ্ধার করে। পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *