চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

জিপিএ-৫ পেয়েছে ৬ জন : পটিয়া মাইফুলা কবির কারিগরি স্কুলে শতভাগ পাসে আশার আলো

প্রকাশ: ২০১৯-০৫-০৭ ২৩:৩৫:১৫ || আপডেট: ২০১৯-০৫-০৭ ২৩:৩৫:১৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরের মাইফুলা কবির কারিগরি স্কুলে এবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শতভাগ পাস করেছে। ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬জন। সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশে কারিগরি এই স্কুলটি শতভাগ পাস করেছে।

জিপিএ-৫ প্রাপ্তরা হলেন- তানজিনা আকতার, মো. মোরছালিম, নিশা আকতার, আয়শা আকতার, আফরোজা আলম ও নুর আবছার জাহান অপি। মাইফুলা কবির কারিগরি স্কুলের দাতা সদস্য ও পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন ও স্কুলের প্রধান শিক্ষক মো. আবু তাহের এবারের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কারিগরি স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভুমিকা থাকা দরকার বলে মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *