চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় গুলশান মেহরীন চাইনিজ উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০৫-০৭ ২৩:৪২:৩৮ || আপডেট: ২০১৯-০৫-০৭ ২৩:৪২:৩৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরের পোষ্ট অফিস মোড় এলাকায় গুলশান কমপ্লেক্স ভবনে গুলশান মেহরীন চাইনিজ রেষ্টুরেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। তিনি ফিতা কেটে গুলশান মেহরীন এর নতুন সংযোজন এ চাইনিজ রেষ্টুরেন্টের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পৌর সদরে আধুনিক, নান্দনিক মান সস্পন্ন রেষ্টুরেন্ট এর গ্রহণযোগ্যতা থাকলেও এতদিন এ অভাব পূরণে কেউ এগিয়ে আসেনি। আজ মেহরিন কতৃপক্ষ এগিয়ে এসে সময়ের দাবি পূরণ করেছে। তিনি এ প্রতিষ্টানের পথচলায় যে কেন ধরনের সহায়তার আশ্বাস দেন। স্বাগত বক্তব্য রাখেন এস.এম প্রকৌশলী মোস্তফা কামাল চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীগ নেতা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক চেয়ারম্যানে আব্দুল খালেক, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, আ’লীগ নেতা আলমগীর খালেদ, সাবেক ছাত্র নেতা মো. আইয়ুব বাবুল প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন পরিচালক হাসান উল্লাহ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *