চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বাংলাদেশ রেজিষ্ট্রেশন এমপ্লয়িজ এসো’র কেন্দ্রীয় কমিটি গঠন

প্রকাশ: ২০১৯-০৫-০৭ ২৩:৪০:৫৪ || আপডেট: ২০১৯-০৫-০৭ ২৩:৪০:৫৪

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বাংলাদেশ রেজিষ্ট্রেশন এমপ্লয়িজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি গঠন কল্পে এক সভা গত ২৭ এপ্রিল রোজ শনিবার ঢাকা তেজগাঁও রেজিষ্ট্রেশন কমপ্লেক্স প্রাঙ্গনে সংগঠনের সভাপতি সৈয়দ সাজ্জাদ জহিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় রেজিষ্ট্রেশন এমপ্লয়িজ এসোসিয়েশন জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সকলের সর্ব সম্মতিতে গাজীপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী মতিউর রহমানকে সভাপতি এবং গুলশান সাব রেজি: অফিসের মোহরার জয়নাল আবেদীন কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে চট্টগ্রাম রেজিষ্ট্রেশন এমপ্লয়িজ এসোসিয়েশন জেলা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম কে সহ সভাপতি, জেলা কমিটির সাধারণ সম্পাদক এরাদুল হক ভুট্টো কে যুগ্ম সম্পাদক এবং জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুমন চৌধুরী কে কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *