প্রকাশ: ২০১৯-০৫-০৭ ২২:৫৫:৫২ || আপডেট: ২০১৯-০৫-০৭ ২২:৫৫:৫২
আব্বাস হোসাইন আফতাব :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান বাজারে গরুর মাংসের দোকানে অভিযান চালিয়ে মাংস অতিরিক্ত মূল্যে বিক্রি করার দায়ে মো. আরাফাত নামে এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৭ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মাসুদুর রহমান এবং নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
এছাড়া রোয়াজার হাট ও লিচু বাগান বাজাওে মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, খোলা সেমাই বিক্রি, পঁচা ফল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৯ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে। বাজারে অভিযান চালিয়ে দেখা যায় অধিকাংশ দোকানে মূল্য তালিকা টাঙানো নেই। মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, খোলা সেমাই বিক্রি, পঁচা ফল বিক্রি, গরুর মাংসের দোকানে অতিরিক্ত মূল্য নেয়ার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানা করা হয়। পুরো রোজার মাসে প্রতিটি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে।