চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

লালখান বাজার বাঘঘোনা ছিদ্দীকীয়া জামে মসজিদে সহীহ কুরআন ছবক প্রদান অনুষ্ঠান

প্রকাশ: ২০১৯-০৫-০৭ ২৩:৩৯:১২ || আপডেট: ২০১৯-০৫-০৭ ২৩:৩৯:১২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : নগরীর লালখান বাজার ঐতিহ্যবাহী বাঘঘোনা ছিদ্দীকীয়া জামে মসজিদে সহীহ কুরআন ছবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল গতকাল রবিবার বাদ এশা মোহাম্মদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম নেকীর সঞ্চালনায় মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন অত্র মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবদুজজাহের ছাহেব। অনুষ্ঠান শুরুতে নাত ও কুরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ শফিউল ইসলাম আবিদ। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ মহসিন ছাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল গফুর ছাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান ছাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ নুরউদ্দীন জাহেদ কাদেরী, মোহাম্মদ খুরশিদ আলম প্রমুখ।

কুরআন ছবক অনুষ্ঠানে বক্তারা বলেন কুরআনকে তারতিল তথা তাজভীদ অনুযায়ী পড়ো। ঈমান গ্রহণের পরই নাসাজ। আর এই গুরুত্বপূর্ণ ইবাদত করতে কোরআনের প্রয়োজন। সহীহ্ কেরাত না হলে নামাজ সহীহ্ হবে না। বলতে গেলে শুধু নামাজ কেন- তাছবীহ্ তাহলীল, জিকির আজকার তায়াউজ তাছমিয়াহ সকল কিছু উচ্চারণ শুদ্ধ না হলে ছাওয়াবের জায়গায় গুনাহ হবে। একজন মুসলমানের জীবনে কুরআন তিলাওয়াত মানেই যেন তিনি মহান আল্লাহর ওহীর ভাষায় আল্লাহর সাথে কথা বলছেন। আর এই কথা বলা যদি গলত না হয়ে সহীহ্ হয় কতই না উত্তম বলে বিবেচিত হবে।

সুতরাং আসুন আমরা কিশোর, যুবক, বৃদ্ধ সকলে মিলে সহীহ্ ভাবে কুরআন তিলাওয়াতের ইল্ম আর্জন করি। মাহফিলে সার্বিক সহযোগীতায় দায়িত্বে ছিলেন, মেহাম্মদ সাজ্জাদ চৌধুরী দুলাল, মোহাম্মদ মাসুদউল করিম। অনুষ্ঠানে ওলামায়ে কেরাম এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী, মুসলিøবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরিশেষে সালাতো সালাম ও দোয়া মুনাজাত এবং তবরুক বিতরণের মাধ্যমে কুরআন ছবক অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *