চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় রমজানে  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মতবিনিময়

প্রকাশ: ২০১৯-০৫-০৭ ২৩:৫২:৩২ || আপডেট: ২০১৯-০৫-০৭ ২৩:৫২:৩২

আলাউদ্দিন:

লোহাগাড়ায় রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলামের  সঙ্গে মতবিনিময় সভা করেছে লোহাগাড়া উপজেলার ইউনিয়নেরর  হাট-বাজার ও মার্কেটের ব্যবসায়ীরা ।

মঙ্গলবার  (৭মে  ) রাতে অফিসার ইনচার্জ কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম ব্যবসায়ী নেতাদের কথা শোনেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণেই আছে বলে তিনি জানান।

মতবিনিময় সভায় থানার ওসি বলেন, পবিত্র রমজান মাসে চুরি ডাকাতি ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ তৎপর আছে ।আপনারা পুলিশকে যেকোনো প্রয়োজনে অবহিত করলে পুলিশ আপনাদের দোরগোড়ায় হাজির হবে। রাস্তার যানজট নিরসনে নিজেদের সচেতন হতে হবে। অপরাধ করলে কেউ পার পাবেনা। সন্ত্রাসীরা যেই হোক শাস্তি পেতেই হবে। পুলিশ আপনাদের পাশে রয়েছে। পুলিশকে একটু সহযোগিতা করুন ।  পবিত্র রমজান পালন ও ঈদ উদযাপন  করতে পুলিশ সজাগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *