চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা হকারদের মাঝে ইফতার সমগ্রী বিতরন

প্রকাশ: ২০১৯-০৫-০৭ ০০:০১:২১ || আপডেট: ২০১৯-০৫-০৭ ০০:২২:০৭

লোহাগাড়া অফিস: লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা হকারদের মাঝে ইফতার সমগ্রী বিতরন করা হয়েছে। ৬ মে বিকাল ৩ টায় স্থানীয় ইনসাফ রেস্তোরার হল রুমে অনুষ্টিত হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য ও সাংসদ ড. নদভীর সহধর্মীনি মিসেস রিজিয়া রেজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরন করেন।

এ সময় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও লোহাগাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জাব্বার ফিরোজ, সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, সাধারন সম্পাদক কাইছার হামিদ, সহ-সাধারণ সম্পাদক মো: সাইফুল্ল্যাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তাজ উদ্দিন, অর্থ সম্পাদক মো: হোছাইন মেহেদী, দপ্তর সম্পাদক আতাউর রহমান মাসুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদীসহ কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এম এম আহমদ মনির, আবুল কালাম আজাদ, মো: সেলিম উদ্দিন ও শাহজাদা মিনহাজ উপস্থিত ছিলেন। আবেগ আপ্লুত হয়ে পত্রিকা এজেন্ট লোকমান হাকিম বলেন, দীর্ঘদিন পত্রিকা বিক্রি করছি। কোন সময়ে কোন দিন কেউ আমাদের খোঁজ রাখেনি।

আজ ইফতার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত হলাম। লোহাগাড়া প্রেস ক্লাবের পথ চলা সুদৃঢ় হোক। প্রধান অতিথি মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, সংবাদপত্র সমাজের আয়না। সাংবাদিকরা জাতির বিবেক। শুধু তাই নয়, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ। ‘ওয়াচডগ’ উপাধিও রয়েছে। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে জাতিকে আশার আলো দেখাতে পারে, আবার হলুদ সাংবাদিকতা করে পথভ্রষ্ট হতে পারে। তাই আমি লোহাগাড়া প্রেসক্লাব থেকে আশা করবো, স্বচ্ছ, নির্ভীক ,সত্যের অনুসন্ধানী সংবাদ পরিবেশন হবে। তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *