শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-০৮ ২৩:১৪:২৩ || আপডেট: ২০১৯-০৫-০৮ ২৩:১৪:২৩
খাগড়াছড়ি,প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ৮ মে বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আয়োজনে বুধবার ৮মে সকালে খাগড়াছড়ি সরকারি হাই স্কুল মাঠ সংলগ্ন রেড ক্রিসেন্ট কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে এসে আলোচনা সভা করে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিটের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এড. জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেক্রেটারী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, পাজেপ সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু, ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরনবী চৌধুরী প্রমূখ। বক্তব্য রাখেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার আব্দুল গনি ও যুব রেড ক্রিসেন্ট ইউনিট প্রধান হাফসা বেগম। এ সময় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট এর ১৯১তম জম্ম বার্ষিকী উপলক্ষে তার আত্মজীবনী তুলে ধরে তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।