চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই সাইকেল বিতরণ করলেন মোতাহের

প্রকাশ: ২০১৯-০৫-০৯ ২৩:৫৩:০৩ || আপডেট: ২০১৯-০৫-০৯ ২৩:৫৩:০৩

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে সাইকেল বিতরণের মাধ্যমে নিজের প্রথম কর্ম দিবস অতিবাহিত করেছেন পটিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান, কাউন্সিলর গোফরান রানা, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা মো. কামাল উদ্দিন, পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাবিব উল্লাহ চৌধুরী।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করার ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছেন। এখন গ্রাম বলে কোনো কথা থাকবে না। সমন্বিত উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহর করে নাগরিক সেবা বৃদ্ধি করা হবে। তিনি পটিয়া উপজেলা পরিষদের মাধ্যমে পটিয়ায় সমন্বিত উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার ঘোষণা দিয়ে বলেন, পটিয়া থেকে তিন তিন বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী পটিয়ার উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যা অব্যাহত রাখতে উপজেলা পরিষদ সব সময় সচেষ্ট থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *