আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-০৯ ২৩:৫৮:০৬ || আপডেট: ২০১৯-০৫-০৯ ২৩:৫৮:০৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় পানিতে ডুবে আলবি নামে ১বছর ১০ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। জানা যায়, গতকাল ৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী এলাকায় নুরুল আবছারের বাড়ির পুকুরে শিশুটি ডুবে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটিকে না দেখে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে সকালে শিশুটিকে পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। সেখান থেকে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে পটিয়া সেন্ট্রাল হাসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির পিতা নুরুল আবছার বলেন, অন্যান্য দিনের মতই আলবি গতকাল বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজনের সাথে ছুটাছুটি করে আনন্দ সহকারে খেলাধুলা করছিল। পরিবারের লোকজন অন্যমনস্ক থাকায় আলবি পাশের পুকুরের দিকে চলে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসমান দেখে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক আলবিকে মৃত ঘোষণা করেন।