চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় স্বপ্নীল সমবায় সমিতির ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০১৯-০৫-০৯ ২৩:৫৯:২৪ || আপডেট: ২০১৯-০৫-০৯ ২৩:৫৯:২৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরের স্বপ্নীল সমবায় সমিতির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নীল সমবায় সমিতির চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আবু তাহের মুজাহেদী। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা।

উদ্বোধক ছিলেন স্বপ্নীল সমবায় সমিতি লি: এর ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম। বক্তব্য রাখেন সমবায় সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রব্বানী, অর্থ সম্পাদক নুরুল আলম রুবেল, সদস্য হারুনুর রশিদ, ফখরুদ্দিন, ইফতেখার উদ্দিন প্রমুখ। এতে বক্তারা পবিত্র রমজানে পবিত্রতার মাধ্যমে নিজেকে গঠন করার জন্য অনুশীলন করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *