চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

হিল্লোল দত্ত আলীকদম, বান্দরবান প্রতিনিধি

আলীকদমে সেনা অভিযানে অস্ত্র ও তাজা গ্রেনেড উদ্ধার

প্রকাশ: ২০১৯-০৫-১০ ০০:০১:২৬ || আপডেট: ২০১৯-০৫-১০ ০০:০১:২৬

হিল্লোল দত্ত,আলীকদম প্রতিনিধি : বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৌক্ষ্যং ইউনিয়নের, বাঘেরঝিরি এলাকা থেকে তিনটি গ্রেনেড, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আলীকদম জোন সূত্রে জানা যায়, গােয়েন্দা সংস্থার তথ্যের উপর ভিত্তি করে আলীকদম জোনের জোন কমান্ডারের এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ৮ মে বুধবার রাত ১২ টা ৩৫ মিনিটে অভিযান চালায় বাঘেরঝিরি এলাকায়। বাঘেরঝিরি এলাকা একটি জুম ঘর থেকে পরিত্যক্ত একটি বস্তার ভিতর থেকে একটি পিস্তল, ২টি তাজা এ্যামোনিশন উদ্ধার করে সেনাবাহিনী ।

পরে জুম ঘরের মাটি খুঁড়ে ৩ টি তাজা গ্রেনেড উদ্ধার করা হয় । সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী’রা দূর্গম পাহাড়ে পালিয়ে যায় ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। ৯ মে বৃহস্পতিবার বিকালে অস্ত্র উদ্ধারের বিষয়টি জানিয়েছেন আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃসাইফ শামীম । আলীকদম জোনের জোন কমান্ডার লেঃকর্ণেল মোঃসাইফ শামীম জানান, সন্ত্রাসীদের কোন জাত, গোষ্ঠী নেই । তারা কারও জন্য নিরাপদ নয়। এলাকায় কোন সন্ত্রাসী চক্র বা শান্তিশৃঙ্খলা বিনষ্টকারীদের পরিমাণ ছাড় দেবে না বাংলাদেশ সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *