আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১১ ০১:০৩:১৭ || আপডেট: ২০১৯-০৫-১১ ০১:০৩:১৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলাধীন দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল গতকাল শুক্রবার খানমোহনা রেল স্টেশন চত্বরে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ১৩নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন গাউছিয়া কমিটির নব নির্বাচিত সভাপতি ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু।
প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টার, উদ্বোধক ছিলেন জেলা যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডা. আবু ছৈয়দ, প্রধান বক্তা ছিলেন উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী শামীম, জাগির হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক হাজী মু. শফিকুল ইসলাম, প্রধান উপদেষ্টা রশিদ আহমদ, বক্তব্য রাখেন ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. জোবাইরুল হক, আবুল কালাম লিটন, শাহাদাত হোসেন, এস.এম শাহজাহান, আবদুল মোনাফ, সাইফুল হক, মুহিবুল আলম, আবু তালেব, কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার এস.এম শাহনেওয়াজ, আজগর খান রেনাল, একরাম হোসেন, জোবাইদুর রায়হান, তৌহিদুল হাসান, মিজান হোসেন বাবুল, আবদুল আজিজ, মো. আশিক, সামশুল আলম মাসুদ, নুরুল হক, মো. আলমগীর, শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, শাহরিয়ার কামাল, তৌহিদুল আলম বাবলু, রবিউল ইসলাম আরমান, আজগর আলী, আবদুল মালেক জনি, দেলোয়ার হোসেন, ওসমান গণি, মো. মাসুম, মো. আনিসুল ইসলাম প্রমুখ।
এতে প্রধান অতিথি বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ তরীক্বতের কর্মযজ্ঞ অনুশীলনের পাঠশালা স্বরূপ। এ সংগঠন বর্তমান অবক্ষয়ের এ দিনে ইসলামী দিক নির্দেশনায় কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠনের জন্য মুসলমানদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে। যতদিন এ প্রতিষ্ঠান থাকবে ততদিন ইসলামের ঝান্ডা উড্ডীন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।