জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১১ ০০:৫২:১৮ || আপডেট: ২০১৯-০৫-১১ ০০:৫২:১৮
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় অসহায় দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে শাহ শরফিয়া একতা সংঘ। শুক্রবার বাদে জুমা জুঁইদন্ডী শরফিয়া বারীয়া মাদরাসা প্রাঙ্গণে এসব ইফতার বিতরণ করা হয়। পশ্চিম জুইদন্ডী শাহ শরফিয়া একতা সংঘের সভাপতি মুহাম্মদ রেজাউল করিম রিয়াজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শরফিয়া বারীয়া কমপ্লেক্সের সভাপতি এম শহিদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ আনোয়ারী, একতা সংঘের উপদেষ্টা মাওলানা নাছির উদ্দীন, আবুল কাশেম, আহমদ ছফা।
আরো উপস্থিত ছিলেন শরফিয়া একতা সংঘের সহ সভাপতি এম শাহফাজ, সহ সাধারণ সম্পাদক এম দিদারুল আলম , অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম ,সহ অর্থ সম্পাদক গিয়াস উদ্দীন পারভেজ, প্রচার সম্পাদক আব্দুল হালিম,সিঃ সদস্য আখতারুজ্জামান বাবু, মুবিনুর ইসলাম, সালাউদ্দীন, সরওয়ার, মাহফুজ প্রমুখ।