চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শিক্ষাবিদ শামসুল আলম আলোকিত সমাজ বিনির্মাণের পুরোধা ছিলেন : পটিয়ায় বৃত্তি প্রদান ও ইফতার মাহফিলে বক্তারা

প্রকাশ: ২০১৯-০৫-১১ ০১:০০:৫৪ || আপডেট: ২০১৯-০৫-১১ ০১:০০:৫৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় শিক্ষাবিদ শামসুল আলম স্মৃতি সংসদ কর্তৃক মেধাবৃত্তি প্রদান, স্মরণ সভা ও ইফতার মাহফিল গতকাল শুক্রবার বিকেলে খলিলুর রহমান মহিলা কলেজের সাংবাদিক জালাল উদ্দিন আহমেদ মিলনায়তনে প্রবীণ শিক্ষক মো. সেলিম খাঁনের সভাপতিত্বে ও শিক্ষক নজরুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল আলিম। প্রধান বক্তা ছিলেন শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখতার আহমদ, স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সম্পাদক মরহুমের পুত্র কলামিষ্ট ডা. শহীদুল আলম, বিশেষ অতিথি ছিলেন এড. আলহাজ¦ একেএম শাহাজাহান উদ্দিন, অধ্যক্ষ মো: আবু তৈয়ব, বক্তব্য রাখেন কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক সেন, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল আলম সিদ্দিক, শিশু সংগঠক পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, মিসেস কোহিনুর আকতার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবদুল লতিফ, নাসির আলম, আলহাজ্ব সাইফুল্লাহ, মাওলানা আবদুর রহিম, মো: সাইফুদ্দিন প্রমুখ।

এতে মরহুম ডা. এসএম কামাল উদ্দিন আহমেদ চৌধুরী ও মরহুম আলহাজ্ব এম. আবুল কালামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও সংস্থার অন্যতম উপদেষ্টা আলহাজ্ব আবদুস ছবুর মাষ্টারের রোগমুক্তি কামনা করা হয়। এতে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন মিসেস লায়লি হোসাইন। মরহুমের স্মরণে বাণী পাঠ করেন রেহনুমা হাসান ও রিয়াদ হাসান। এতে প্রধান অতিথি প্রফেসর আবদুল আলিম বলেন, শিক্ষাবিদ শামসুল আলম ছিলেন আলোকিত মানুষ। তিনি সমাজ ও দেশকে শিক্ষার মাধ্যমে আলোকিত করার লক্ষ্যে সুশিক্ষিত সুনাগরিক তৈরি করার জন্য নিরলস কাজ করেছেন। তিনি ছিলেন একজন আলোর পথের যাত্রী। আজকের এ ভোগবাদী সমাজ ব্যবস্থায় তার মত ত্যাগী শিক্ষানুরাগীর রেখে যাওয়া কীর্তিগুলো অনুসরণ করলে ভবিষ্যৎ প্রজন্ম নি:সন্দেহে উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *