চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় সামাজিক বনায়ন উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ

প্রকাশ: ২০১৯-০৫-১২ ০২:৪৪:৫৭ || আপডেট: ২০১৯-০৫-১২ ০২:৪৪:৫৭

 

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় উপকারভোগীদের সামাজিক বনায়নের লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১১মে) বিকেলে চুনতি রেঞ্জ অফিসে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের হারবাং বনবিটের আওতাধীন ২০০২-০৩ অর্থ বছরে সৃজিত সামাজিক বনায়নের ২৫ জন উপকারভোগীর মাঝে এ চেক বিতরণ করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের এসিএফ ফাহিম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মোজাম্মেল হক শাহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।

উল্লেখ্য, উপকারভোগীদের মধ্যে ১৫ জনকে দুই লাখ চার হাজার ৫৩২ টাকার চেক এবং ১০ জন উপকারভোগীর প্রত্যেককে দুই লাখ ১২ হাজার ৬৪১ টাকার চেক বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *