চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কাইছার হামিদ

দক্ষিণ চট্টগ্রামে ‘আলোর ফেরিওয়ালা’

প্রকাশ: ২০১৯-০৫-১২ ০২:৫৭:৫৬ || আপডেট: ২০১৯-০৫-১২ ০২:৫৭:৫৬

 

বীর কণ্ঠ ডেস্ক:

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানে পবিত্র রমজান মাস, পল্লী বিদ্যুতের সেবার মাস উপলক্ষে ‘আলোর ফেরিওয়ালা’ শীর্ষক কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ অধীনে দক্ষিণ চট্টগ্রামে ১০৪টি রিকশা-সিএনজি মাঠে নেমেছে। বাড়ি বাড়ি যাওয়া এ ভ্যানগুলোতে থাকবে বিদ্যুতের মিটার, তারসহ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার যাবতীয় সরঞ্জাম। গ্রাহক বিদ্যুৎ সংযোগ চাইলে তাৎক্ষণিক সব প্রক্রিয়া শেষে মাত্র ৫ মিনিটেই দেওয়া হবে নতুন সংযোগ।

বিদ্যুৎ বঞ্চিত গ্রাহকরা আবেদন ফি, জামানত ও সদস্য ফি জমা দিলেই স্পটেই বিদ্যুতের মিটারসহ সংযোগ পাওয়ায় এলাকার মানুষের মুখে হাসি ফুটেছে।
শহিদুল ইসলাম (৬০) নামের একজন ব্যবসায়ী জানান, মঙ্গলবার সকালে মিটার ও বৈদ্যুতিক সংযোগ পেতে আবেদন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতি-১ লোহাগাড়া আঞ্চলিক অফিসে । দুপুরেই বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। স্বল্প সময়ে বিদ্যুৎ সংযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত বলে জানান ব্যবসায়ী শহিদুল।

লোহাগাড়া আঞ্চলিক অফিসের জিএম মুহাম্মদ বেলায়ত হোসেন জানান, সিএনজি-রিক্সা-ভ্যানসহ সারঞ্জাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কার্যক্রম শুরু করেছি। সঙ্গে থাকছে লাইনম্যান ও ওয়্যারিং পরিদর্শক। যারা নতুন সংযোগ নেবেন, তাদের সব প্রক্রিয়া শেষ করে মাত্র পাঁচ মিনিটে নতুন সংযোগ দেয়া হচ্ছে। হয়রানি, ভোগান্তি ও বাড়তি অর্থ খরচ ছাড়াই গ্রাহকেরা সংযোগ পাচ্ছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পটিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, অফিস ও মধ্যস্বত্বভোগীদের হয়রানি কমাতে গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র পূরণসহ ন্যায্যমূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সাতগঢিয়াপাড়ার গরীব ও অসহায় মুহাম্মদ আরিফুল ইসলামকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ লোহাগাড়া জোনাল অফিসের নিজস্ব অর্থায়নে বৈদ্যুতিক সংযোগ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *