রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১২ ১৯:৩৫:২৪ || আপডেট: ২০১৯-০৫-১২ ১৯:৩৫:২৪
ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালত দু’টি ইট ভাটিতে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে। রবিবার ১২ মে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়,সুয়াবিল এলাকায় অবৈধ ভাবে (নতুন) গড়ে ওঠা ইটভাটাকে ৫০ হাজার টাকা এবং পুরাতন ইট বাটি এবিসি কে কাঠ পুড়ানোর দায়ে ৫০ হাজার টাকা সহ মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম এই অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন ভূজপুর থানার পুলিশ এবং ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম বলেন আজ অভিযান চালিয়ে ২ ইটিভাটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন, অবৈধ করাতকলসহ বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত থাকবে।