নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৫-১২ ২০:১২:২৮ || আপডেট: ২০১৯-০৫-১২ ২০:১২:২৮
লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার প্রাণি সম্পদ অফিস এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই প্রথম লোহাগাড়ায় উপজেলা প্রাণি সম্পদ অফিস সিজারের মাধ্যমে ছাগলের বাচ্চা প্রসব করিয়েছে। গতকাল ১২ মে (রোববার) সকল ১০ ঘটিকায় অত্যান্ত জটিল ও কঠিন অবস্থা হওয়া ছাগলে পেট থেকে সিজারের মাধ্যমে বাচ্চা বের করে সফল ভাবে সিজার সম্পন্ন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন আমার ডাক্তারী জীবনে এই ধরনের কঠিন অবস্থা হওয়া ছাগল খুবই কম দেখেছি। আল্লাহর অশেষ রহমতে ছাগল কে বাঁচাতে পেরে আমি আনন্দিত।
এদিকে ছাগলের মালিক আধুনগর সর্দানি পাড়া এলাকার আকলিমা আক্তার ডলি জানান, গত ২/৩দিন ধরে আমার ছাগল প্রসবের বেদনায় কষ্ট পাচ্ছিল প্রায় মৃত্যুর পথে। কোন উপয় না দেখে আমি উপজেলা প্রাণি সম্পদ অফিসে নিয়ে আসি। ডা: মোহাম্মদ আসাদুজ্জামানের সফল সিজারের কারণে আমার ছাগল ও ছাগল ছানাটি এখন সুস্থ আছে। এ সময় ডা: আসাদুজ্জামানকে অপারেশনে সহযোগিতা করেন লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহকারী মাহমুদু হক, আকমল হোসেন, মোশাররফ হোসেন. রঞ্জিত সংকর নাথ প্রমুখ।