মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০৫-১৩ ২৩:৫৮:২৭ || আপডেট: ২০১৯-০৫-১৩ ২৩:৫৮:২৭
মিজবাউল হক, চকরিয়া: নানা নাটকীয়তার পর নতুন নেতৃত্ব পেয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সম্মেলনের কয়েকমাস পর প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবার সংগঠনটির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করেছেন। ফলে এ পূর্নাঙ্গ কমিটিতে দেখা গেছে নানা চমক। ১৩ মে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এইচ এম তাজ উদ্দিন’কে পুনরায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
এই কমিটিতে মোট ৩০১ জন সদস্য’কে সংযুক্ত করেছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির স্বাক্ষরিত কমিটির তালিকা গণমাধ্যমের পাঠানো হয়। নবনির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক তাজ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হলের ছাত্রলীগের সদস্য, এরপর একই হলে সহ-সভাপতি নির্বাচিত ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বিগত কমিটিতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী এই তরুণের বাড়ি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক কক্সবাজার স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এছাড়াও গত একাদশ সংসদ নির্বাচনে কক্সবাজারের চার আসনে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটিতে কক্সবাজার-১ আসনে ছাত্রলীগের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হিসেবে সফল দায়িত্ব পালন করেন। তার বাবা আলহাজ্ব আব্দুল মোনাফ বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের সহ-সভাপতি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা কতৃক অনুমোদিত বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পাওয়া তাজ উদ্দিন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সর্বস্তরের শুভাকাঙ্কীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গত বছরের ১১-১২ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন। সে সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন ইস্যুর কারণে প্রায় আড়াই মাস পর (৩১ জুলাই) রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি সে সময় দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার তাগিদ দেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।