মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০৫-১৩ ২৩:৫৫:০৮ || আপডেট: ২০১৯-০৫-১৩ ২৩:৫৫:২৭
মিজবাউল হক, চকরিয়া : ভেজাল পন্যে সয়লাভ কক্সবাজারের চকরিয়া পৌরশহর। সারাবছর ভেজাল পন্য বিক্রি করলেও পবিত্র রমজান মাসেও মানছে না অতি মুনালোভি ব্যবসায়িরা। ১৩ মে বিকাল তিনটায় চকরিয়া পৌরশহরে ভেজাল বিরোধী অভিযানে বিপুল পরিমাণ পঁচা খেজুর উদ্ধার করেছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় পাশাপাশি ২১মণ খেজুর জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া মুদির দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোয় ১০হাজার টাকা এবং ফুটপাত দখল করায় বিভিন্ন দোকান বসানোর কারণে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এরপরও থামছে না তাদের অপকর্ম। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা আদায় করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবেও বলেও জানান তিনি।