মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৩ ০১:৪০:৪৮ || আপডেট: ২০১৯-০৫-১৩ ০১:৪০:৪৮
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ ১২ মে ২০১৯ ইং বান্দরবানের নাইক্ষ্যছড়ি উপজেলার আদর্শগ্রাম মুছতলী উঠনীতে ইটভর্তি পিকআপ ব্রাকফেল করে খাদে পড়ে গেছে। এসময় চালক গাড়ী ভিতরে আটকাপড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১২ মে) সন্ধা সাড়ে ৫ টার সময়।
গাড়ীতে আটকা পড়া চালক রামু উপজেলার তেচ্ছিফুল সিকদার পড়া এলাকার দিদারুল আলম (২৭)। রবিবার (১২ মে) পুলিশ জানায় ইট ভর্তি পিকাআপ গাড়ীটি নাইক্ষ্যংছড়ি হইতে রামু যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে পথচারী ও স্থানীয় লোকজন পিকআপেরর ভিতরে চাপা পড়া চালককে উদ্ধারের চেষ্টা চালায়। পরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সহায়তায় লোকজন উক্ত চালককে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।