চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রবাসী গ্রাহকদের সম্নানে ইফতার মাহফিল

প্রকাশ: ২০১৯-০৫-১৩ ২৩:৩৪:০২ || আপডেট: ২০১৯-০৫-১৩ ২৩:৩৪:০২

 আবদুল হাকিম রানা : বাংলাদেশ ইসলামী ব্যাংক পটিয়া শাখার উদ্যোগে প্রবাসী গ্রাহকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪ টায় শাখা মিলনায়তনে শাখা প্রধান ও ভিপি সৈয়দ তাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দক্ষিণ জোন প্রধান জি,এম,মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, বিশেষ অতিথি ছিলেন ঢাকা থেকে আগত সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার আনোয়ার হোসেন, পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, প্রবাসীদের পক্ষে মাওলানা মাহমুদ উল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশন মো: রুহুল আমিন, এতে প্রধান অতিথি বলেন বাংলাদেশে রেমিটেন্স আহরনে ইসলামী ব্যাংক শীর্ষ স্হানে রয়েছে।

বিদেশে অবস্হানরত সকল নাগরিকরা এ ব্যাংকের সেবার প্রতি আস্হাশীল থাকায় দিন দিন এ ব্যাংকের মাধ্যমে তারা বৈদশিক মুদ্রা পাঠাচ্ছেন। যা দেশের জন্য খুবই মঙ্গলজনক। কিন্তু যারা সরকারী ট্যাক্স ফাকি দিতে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছেন তারা দেশ ও জাতির ক্ষতি করছেন। যা আইনের হাতে ধরা পড়লে মানি লন্ডারিং আইনে সংশ্লিষ্ট ব্যাক্তির ১বৎসর জেলা ও জরিমানার বিধান রয়েছে। তাই সকলে যাতে বৈধপথে দেশে টাকা পাটায় সেই ব্যাপারে প্রবাসী সহ সকলকে উদ্বুদ্ব করতে হবে।তিনি ব্যাংক কর্মকর্তাদের রেমিটেন্স সেবা বৃদ্বির জন্য সর্বদা সজাগ থাকার পরার্মশ দিয়ে বলেন এ পর্যন্ত ইসলামী ব্যাংক ৩৪ হাজার কোটী টাকা রেমিটেন্স সংগ্রহ করেছে।। সাথে সাথে তিনি পবিত্র রমজান মাসে তাকওয়া অর্জনের জন্য সিয়াম সাধনা করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *