চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ওয়ারেন্টের আসামীর হ্যান্ডকাপ সহ পলায়ন : এক কনস্টেবল ক্লোজ

প্রকাশ: ২০১৯-০৫-১৩ ০১:৩৬:০৭ || আপডেট: ২০১৯-০৫-১৩ ০১:৩৬:০৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া থানা পুলিশ কর্তৃক এক ওয়ারেন্টের আসামীকে ধৃত করে হ্যান্ডকাপ পড়িয়ে গাড়িতে তোলার সময় কৌশলে পালিয়েছে ঐ আসামী। পলাতক আসামীর নাম আবদুল আলম (২৭)। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও গ্রামের আবদুল আলিমের পুত্র। ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যায়। গতকাল এ ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ মো. তোফাজ্বল হোসেন নামে এক কনস্টেবলকে ক্লোজ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

পুলিশ পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছেন বলে থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান। তিনি জানান, আবদুল আলম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পূর্ব হাইদগাঁও গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এ.এস.আই মোহাম্মদ বশির সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আবদুল আলমকে ধৃত করে সিএনজি অটোরিকসায় তুলে থানায় নিয়ে আসার প্রস্তুতির এক পর্যায়ে সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হ্যান্ডকাপ সহ পালিয়ে যায়। পরে খবর পেয়ে আরেক দল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গতকাল ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে থাকে কোনো গ্রেপ্তার করতে পারেনি। তার বিরুদ্ধে হাইদগাঁওয়ের পাহাড়ি এলাকা দিয়ে চোলায় মদ ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

পটিয়া অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন জানান, পলাতক আবদুল আলমের বিরুদ্ধে একদিক মাদক মামলা রয়েছে। পুলিশ তাকে একটি মামলার ওয়ারেন্টের আসামী হিসেবে ধৃত করে। কিন্তুু গাড়িতে তোলার সময় সে কৌশলে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *