আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৩ ০১:৩৮:১১ || আপডেট: ২০১৯-০৫-১৩ ০১:৩৮:১১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় ও পণ্যের মূল্য তালিকা না টাঙ্গানের দায়ে তিন দোকানীকে প্রায় ৫০,০০০/-টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালত উদ্ধারকৃর্ত মেয়াদ উর্ত্তীণ পণ্য গুলো জব্দ করে। জানা যায়, গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরে কামাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে মেয়াদ উর্ত্তীণ সোয়াবিন তেল যেমন তীর, ওকে, সান ও ভেজাল ঘিএবং আচার বিক্রয় ও মূল্য তালিকা না টাঙ্গানের দায়ে বিসমিল্লাহ ষ্টোরকে ২০,০০০/- টাকা, দেলোয়ার ষ্টোর ১০,০০০/- টাকা ও বাদল ষ্টোরকে ৫,০০০/- টাকা সহ প্রায় ৫০,০০০/- টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি সাব্বির রহমান সানি।
তিনি জানান, দুপুরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানী দোকান বন্ধ করে সটকে পড়ে। তবে অন্যাদের মূল্য তালিকা টাঙ্গানের পাশাপাশি ভেজাল পণ্য বিক্রি না করতে সর্তক করা হয়েছে। তিনি আরো জানান ব্যবসায়ীরা ২০১৭ সালে মেয়াদ উর্ত্তীণ হয়েছে এমন পণ্যও দোকানে রেখেছে। আবার ট্যাংকে টাংক নাম দিয়েও পণ্য বিক্রয়ের জন্য পসরা সাজিয়েছে। যা মানব দেহের খুবই ক্ষতিকর বলেই আমার মনে হয়েছে। এরপরে ও আমরা ব্যবসায়ীরা সঠিক পথে না আসলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা গ্রহণ করব।