মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০৫-১৩ ২৩:৫৩:১৭ || আপডেট: ২০১৯-০৫-১৩ ২৩:৫৩:১৭
মিজবাউল হক : কক্সবাজারের পেকুয়ায় সংবাদ প্রকাশের জের ধরে রিপোর্টার্স ইউনিটি পেকুয়ার কার্যালয়ে বনখেকো সুমনের নেতৃত্বে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ হামলায় রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হিজবুল্লাহ আহত হয়। ১৩ মে দুপুর ৩টায় উপজেলার পেকুয়া চৌমুহনী¯’ রিপোটার্স ইউনিটি পেকুয়ার কার্যালয়ে বনখেকো ইলিয়াস উদ্দিন সুমনের একদল দূর্বৃত্ত হামলা ও লুঠপাটের ঘটনাটি ঘটে। 
আটককৃত ইলিয়াস উদ্দিন সুমন বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার মুহাম্মদ ইসমাঈলের ছেলে। ঘটনার পরপরই পেকুয়া থানার এসআই সুমন সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বনখেকো ইলিয়াস উদ্দিন সুমনকে পেকুয়া চৌমহনী থেকে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। রিপোর্টার্স ইউনিটি পেকুয়ার সাধারণ সম্পাদক ইমরান হোছাইন বলেন, বনখকো ইলিয়াস উদ্দিন সুমন নিরহ লোকদের মামলা দিয়ে হয়রানি, পাহাড়ের বনভূমি দখল, বনায়ন নিধনসহ অসংখ্য অভিযোগ ছিল। বনখেকোর বিরুদ্ধে সংবাদকর্মীরা সংবাদ পরিবেশন করে। এতে বনখেকো সুমন ক্ষিপ্ত হয়ে বেলা ৩টায় সন্ত্রাসী নিয়ে কার্যালয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা দুটি ল্যাপটপ, ১০টি চেয়ার, ১টি পানির ফিল্ডার ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি করে।
দুটি ক্যানন ডিএসএলআর ক্যামরা ও ১টি ল্যাপটপ লুঠ করে নিয়ে যায়। পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়াকে জানানো হয়। তিনি সাথে সাথে পুলিশ পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেন এবং অভিযুক্ত ইলিয়াস উদ্দিন সুমনকে আটক করে। পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়ার সাথে অভিযুক্ত ইলিয়াসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হ”েছ।