চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর বাহারছড়ায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০১৯-০৫-১৩ ২৩:২২:০৩ || আপডেট: ২০১৯-০৫-১৩ ২৩:২২:০৩

 বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর বাহারছড়ায় আল্লামা নুর মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (১৩ মে) সোমবার সকালে বাঁশখালীর বাহারছড়া পুর্ব রত্নপুর আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসা মিলনায়তনে রোজাদারদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। আল্লামা নুর মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ওসমান গণির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী।

উপস্থিত ছিলেন, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আমির হোসাইন, মাওলানা তকি উদ্দীন, হাফেজ জাহেদ, মুহাম্মদ ইউসুফ, মাওলানা হেলাল বিন রফিক, মাওলানা অকি উদ্দীন, আবদুল মতলব মাঝি, মুহাম্মদ মনসুর প্রমুখ। এতে ২ শতাধিক পরিবারের মাঝে চোলা, মুড়ি, চিড়া, তৈল, সেমাই ও খেজুরসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত শীত মৌসুমেও এলাকার প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে এই সংগঠনের উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *