চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় এসিল্যান্ডের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাংবাদিকের লিখিত অভিযোগ

প্রকাশ: ২০১৯-০৫-১৪ ০০:০০:২৬ || আপডেট: ২০১৯-০৫-১৪ ০০:০০:২৬

চকরিয়া প্রতিনিধি: চকরিয়া এসিল্যান্ডের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাংবাদিক বিএম হাবিব উল্লাহ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ডেইলি নিউ নেশন এর চকরিয়া প্রতিনিধি ও দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম এর কক্সবাজার জেলা প্রতিনিধি এবং অনলাইন পত্রিকা আলোকিত চকোরিয়া ডট কমের সম্পাদক ও প্রকাশক। গত ১২ মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ অভিযোগ পত্র দাখিল করেন বলে জানান তিনি। অভিযোগপত্রে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) খোন্দকার ইফতেখার উদ্দিন আরফাতকে অভিযুক্ত করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়Ñসম্প্রতি চকরিয়া এসিল্যান্ড অফিসের সহকারী তপন কান্তি পালের বদলী জনিত কারণে জেলা প্রশাসকের আদেশ তিন মাসেও কার্যকর হয়নি শিরোনামে সংবাদটি পত্রিকায় ও বিভিন্ন অনলাইন পোর্টালে তা প্রকাশ করা হয়।

গত ৯ মে বিকাল ২:৩০ ঘটিকার সময় সংবাদের ফলোআপ করতে তার কার্যালয়ে গেলে, এসিল্যান্ড এর সাথে তপন কান্তি পাল ঘণ্টারও বেশি সময় ধরে আলাপরত থাকায় তিনি অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। সাড়ে ৩টা নাগাদ এসিল্যান্ড ক্ষেপে গিয়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে এসে আচমকা তার সাথে দুর্ব্যবহার শুরু করেন সাংবাদিক বিএম হাবিবুল্লাহকে। তিনি পরিকল্পিতভাবেই এ সাংবাদিককে হেনস্থা করার চেষ্টা করেন। এসিল্যান্ড ধমক দিয়ে তাকে বলেনÑ এখনি বের হও। তিনি যেন তার কোনো কর্মচারীর সংবাদ না করে এবং তার অফিসে না যায়। এই ধরণের কথা বলতে বলতে তার দিকে সন্ত্রাসী কায়দায় তেড়ে এসে তাকে দর্শনার্থী লোকজনের সামনেই অফিসের বাইরে নিয়ে যান। তিনি রোজাদার এবং ব্লাড প্রেসারের রোগীও। সাংবাদিক হাবিবকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়ার হুমকিও দেওয়া হয়। এঘটনায় চকরিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সভা ও নিন্দা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *