মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৪ ২১:২৩:৪২ || আপডেট: ২০১৯-০৫-১৪ ২১:২৩:৪২
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ পার্বত্য নাইক্ষ্যংছড়িতে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ শীর্ষক ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল ৯টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ প্রাণী সম্পদ আঞ্চলিক কেন্দ্রের উদ্যেগে ও মিলনায়তনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৫০ জন গরু খামারী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি ।
এতে সভাপতিত্ব করেন,বিএলআরই’র বান্দরবানের নাইক্ষ্যংছড়ি কেন্দ্রের ইনর্চাজ ডা: আনোয়ার হোসেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুকান্ত কুমার সেন। বিএলআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা শামিম হাসান ও এ কেএম সাদ্দাম হোসেন এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ প্রশিক্ষণ শেষ হবে আগামী কাল। বক্তারা এ সময় বলেন,সীমান্ত শহর হিসেবে এ এলাকার শতশত গরু খামারী মিয়ানমারের পাম বড়ি নামের ট্যাবলেট খাওয়াইয়ে গরু মোটা-তাজা করে থাকেন। আর এ গরু ভোক্তারা ক্রয় করে খেয়ে থাকেন। সারা বছর করা হলেও বিশেষ করে কুরবানীর ঈদে এসব করা হয় বেশী। এ অবস্থায় এ প্রশিক্ষণ গ্রহনের পর ব্যবসায়ীরা তা আর করবে না। মানুষ ভাল মাংস খেতে পারবে। এলাকার চাহিদা পূরনের পাশপাশি লোকজন নানা রোগ থেকেও মুক্তি পাবে।