চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় পানিতে ডুবে ভাই বোনের করুণ মৃত্যু

প্রকাশ: ২০১৯-০৫-১৪ ০০:০৯:৪৮ || আপডেট: ২০১৯-০৫-১৪ ০০:০৯:৪৮

 আবদুল হাকিম রানা : চট্রগ্রামের পটিয়ায় বাবার দোকান থেকে বাড়িতে ফেরার পথে পুকুরে ডুবে দুই আপন ভাই বোনের করুন মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়ায় ঘটনাটি ঘটে; এতে নিহতরা হলেন হোজাইফা (৪) ও মোহাম্মদ (২) । নিহত দুই শিশু আলমদার পাড়া গ্রামের বেলাল আহমদ আলমদারের সন্তান বলে জানা গেছে।
ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশীদ দৌলতি জানান, আমার ইউনিয়নের আলমদার পাড়া গ্রামের সিএনজি স্টেশন এলাকার মুদি দোকানদার বেলাল আলমদারের দুই শিশু সন্তান গতকাল সোমবার দুপুরে তাদের বাবার দোকান থেকে বাড়িতে ফেরার পথে আকস্নিক পুকুরে নামে। কিন্তু অদৃশ্যকারণে তারা পুকুর থেকে না উঠলে ও দুইটার দিকে তাদের লাশ ভেসে উঠতে দেখে স্হানীয়রা। পরে এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। আবদুল হাকিম রানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *