চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় নকল স্বর্ণ দিয়ে প্রতারণার দায়ে ২ মহিলা আটক

প্রকাশ: ২০১৯-০৫-১৪ ২১:১৮:০৩ || আপডেট: ২০১৯-০৫-১৪ ২১:১৮:০৩

লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলায় চুনতি ইউনিয়নের ডেপুটি বাজারে নকল স্বর্ণ দিয়ে প্রতারণা করার দায়ে ২ মহিলাকে আটক করেছে পুলিশ। গতকাল ১৪ মে মঙ্গলবার দুপুর ২ টায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি চেইন ও ১টি নকল আংটি উদ্ধার করা হয়েছে। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ পানবাজার এলাকার সেলিম উদ্দিনের স্ত্রী নাজমা বেগম প্রকাশ শরীফা বেগম (৩০) ও একই এলাকার মৃত মোহাম্মদ রাজুর স্ত্রী ইরানী বেগম (৩৫)।

জানা যায়, চুনিত ডেপুটি বাজারের সুকুমার নাথের মালিকানাধীন প্রিয়াংকা জুয়েলার্সে ৬০ হাজার টাকার বিনিময়ে স্বর্ণগুলো বন্ধক দিতে আসে উক্ত মহিলারা। দোকানদারের স্বর্ণগুলো আসল কিনা নকল এবিষয়ে সন্দেহ হলে স্বর্ণগুলো পরীক্ষা করেন। পরীক্ষার পর স্বর্ণগুলো নকল প্রমাণিত হওয়ায় থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। এব্যাপারে তাদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *