চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ২০১৯-০৫-১৪ ০০:০৭:১৪ || আপডেট: ২০১৯-০৫-১৪ ০০:০৭:১৪

লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদাঘোনা এলাকায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়। গতকাল ১৩ মে সন্ধ্যা ৬ টায় এঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি সদস্য আবদুল মোতালেব। নিহত বৃদ্ধের নাম আবদুল করিম(৬০)। তিনি ওই এলাকার মৃত সেকান্দরের পুত্র।

জানা যায়, বড়হাতিয়া হরিদাঘোনার সোনাকানিয়া গর্জনিয়া খাল এলাকার নিজ বাগান থেকে লেবু আনতে গেলে তিনি বন্যহাতির কবলে পড়েন। এসময় বন্যহাতির আক্রমণে তিনি ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে লোকজন এগিয়ে আসলে বন্যহাতিটি গভীর জঙ্গলে চলে যায়। পরে স্থানীয়রা নিহত বৃদ্ধর লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় ওই এলাকার মানুষগুলোর মাঝে আতংক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *