নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৫-১৪ ২১:২১:৪১ || আপডেট: ২০১৯-০৫-১৪ ২১:২১:৪১
লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার মোঃ পেঠানের পুত্র কবির আহমদ ও তার সহোদর যথাক্রমে জালাল আহমদ (৪০) ও হাবিবুর রহমান(৫০) এর সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৮মে পূর্বশত্রুতার জের ধরে কবির আহমদের সহোদররা একদল সন্ত্রাসী নিয়ে মারাতœক অস্ত্রে সজ্জিত হয়ে নুর জাহানের বাড়ি আসার পথরোধ করে। এতে খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য কবির আহমদ এগিয়ে আসলে তাকে মারধর করা হয়। ফলে কবির আহমদ মারাতœক আঘাতপ্রাপ্ত হন।
তৎক্ষানিকভাবে তাকে উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্তায় ৪ দিনপর গত ১২ মে গভীর রাতে মৃত্যুবরণ করেন। ঘটনাটি লোহাগাড়া থানাকে অবহিত করা হলে সেখানে মামলা লিপিবদ্ধ করা হয়। মামলায় অভিযুক্ত সহোদর ছাড়াও যাদেরকে আসামী করা হয়েছে তারা হলেন, ফৌজুল কবির (৬০), রাবেয়া বেগম(৪৫) ও মোঃ জিসান (১৮)। পরে ময়নাতদন্তের জন্য ১৩ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে একুই দিন সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে কবির আহমদের দাফন সম্পন্ন করা হয়েছে। এব্যাপারে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির উদ্দিন জানান, এসংক্রান্তে থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে জোর প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।